নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে এ দুটি লাশ উদ্ধার করা হয়। তবে যুবকদের পরিচয় জানা যায়নি।
জানা যায় জানান, বেতুয়ার লঞ্চঘাট এলাকার প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে দুটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই দুই যবকের বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।
প্রত্যক্ষদর্শী পর্যটক আরিফ জানান, ‘সন্ধ্যার আগে প্রশান্তি পার্কে ঘুরতে গিয়ে মেঘনা নদীর তীরে ধরে হাঁটতে ছিলাম এসময় প্রথমে একটি ভাসমান লাশ দেখতে পাই। পুলিশে খবর দিলে তারা আরও একটি লাশ দেখতে পান।’
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া জানান, লাশ দুটি কোনো জেলের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

























