নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন চার হাজার ৩২০ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১ এবং নারী দুই হাজার ২২৯ জন। শনিবার (১৯ জুন) রাজধানীসহ সারাদেশে একযোগে শুরুর পর প্রথম দিনে তারা এই টিকা নিলেন।
এর আগে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিয়েছেন ছয় হাজার ৫১২ জন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৬৯১ ও নারী দুই হাজার ৮২১ জন।
শনিবার (১৯ জুন) টিকাগ্রহণকারী চার হাজার ৩২০ জনের মধ্যে ঢাকা বিভাগে টিকা নেন এক হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯১, চট্টগ্রাম বিভাগে ৬৫৩, রাজশাহী বিভাগে ৪৭৭, রংপুর বিভাগে ৭৪৮, খুলনা বিভাগে ৪৮৮, বরিশাল বিভাগে ১৮৬ এবং সিলেট বিভাগে ৩৩৩ জন সিনোফার্মের টিকা নেন।
শনিবার থেকে রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া ১১ লাখ ডোজ টিকাদান শুরু হয়। তার আগে পরীক্ষামূলকভাবে রাজধানীতে কিছু সংখ্যক মানুষকে টিকা দেয়া হয়।

























