নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম দিনে জাতীয় শিশু দিবস উদযাপন এবং ৬ গুণিজনকে সংবর্ধিত করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন-ইউইউএইচআরবিএফ।
১৭ মার্চ বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউইউএইচআরবিএফ কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়ন এএসএম হোসাইনুজ্জামান (এমজেএফ) প্রধান অতিথি হিসেবে সংবর্ধিতদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধিতরা হলেন, চিকিৎসায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক, সমাজ সেবায় উপজেলা সমাজসেবা কর্মকতা মো: মামুন হোসেন এবং সাংবাদিকতায় মিজান নয়ন (ইত্তেফাক), আমির হোসেন (যুগান্তর), নোমান সিকদার (সমকাল) এবং মাইনুদ্দিন জমাদার (যায়যায় দিন)।
ইউইউএইচআরবিএফ, চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি সামসুদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও জেলা সভাপতি লুৎফুর রহমান পণ্ডিতের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউইউএইচআরবিএফ এর কেন্দ্রীয় নেতা সুরুজ্জামান, নিজাম উদ্দিন মীর, শাহারিয়ার সুমন, জাবেদ পাটোয়ারী, আতিকুল্যাহ খান, সুরাইয়া নুরী, বরিশাল বিভাগীয় কো-চেয়ারম্যান মাহমুদা বেগম মিলি এবং চরফ্যাশন উপজেলা কমিটির নেতা আতাউল গনি শিপন ও মোবারক হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

























